ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

মোহনপুরে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২ ১৯৮ বার পড়া হয়েছে

বাগমারায় বোন-ভাগিনার বিরুদ্ধে ভাইয়ের অভিযোগ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করার অভিযোগ

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
মোহনপুরে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করার অভিযোগ। রাজশাহীর মোহনপুর উপজেলার সিন্দুরী জাগরনী মৎস্যজীবি সমবায় সমিতির কোন সদস্য মৎস্যজীবী নন বলে অভিযোগ উঠেছে। প্রত্যেক সদস্য ভিন্ন ভিন্ন পেশার সাথে জড়িত। সমতির সভাপতি কেফাতুল্লা সরদার সাবেক ইউপি সদস্য ও একজন কৃষক।

মোহনপুর উপজেলার সিন্দুরী জাগরনী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কেফাতুল্লা সরদার তিনজন মৃত ব্যক্তিকে সমিতির সদস্য করে তাদের স্বাক্ষর জাল করে নিজের ইচ্ছামত সমিতির সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার ও সমবায় অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৎস্যজীবী হিসেবে প্রত্যয়নপত্র থাকলে জলমহাল বন্দোবস্ত পেতে আবেদন করা যায়। আর এই প্রত্যয়নপত্র পাওয়ার জন্য অবশ্যই সমিতির সদস্য হতে হয়। এ কারণে মৎস্যজীবি সমিতির সভাপতি পদটি লোভনীয় হয়ে দাড়িয়েছে।

সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি ২০০৯ অনুযায়ী যিনি প্রাকৃতিক উৎস হতে মাছ শিকার এবং বিক্রয় করেই প্রধানত জীবিকা নির্বাহ করেন, তিনিই মৎস্যজীবী বলে গণ্য হবেন। সে হিসাবে সিন্দুরী জাগরনী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের একজনও প্রকৃত মৎস্যজীবী নন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সিন্দুরী জাগরনী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি কেফাতুল্লা সরদার সমতির ২২ জন সদস্যর মধ্যে তিনজন মৃত ব্যক্তিসহ অধিকাংশ সদস্যর স্বাক্ষর জাল করে উপজেলা সমবায় অফিসের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় নিজের ইচ্ছামত চালিয়ে যাচ্ছেন সমিতির সকল কার্যক্রম। সমিতির হিসাব চাইলে সভাপতি কেফাতুল্লা সরদার বিভিন্ন ভাবে টালবাহানা করতে থাকেন। ময়েজ উদ্দিন শাহ নামের এক মৃত ব্যক্তিকে সমিতির সদস্য করে তার স্বাক্ষর জাল করায় তার ছেলে বায়েম শাহ বাদি হয়ে উপজেলা সমবায় অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বায়েম শাহ বলেন, আমার বাবা প্রায় ৬/৭ বছর আগে মারা গিয়েছেন। বাবা মারা যাওয়ার পরেও তার স্বাক্ষর জাল করে সমিতির সভাপতি কেফাতুল্লা সরদার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সানওয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সমবায় অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে আজ রোববার সকাল থেকে সমিতির সদস্যদের অফিসে ডেকে তদন্ত করা হচ্ছে। দুই একদিনের মধ্যে সঠিক তথ্য দেওয়া যাবে বলে বলেন, মোহনপুর উপজেলা সমবায় অফিসার আনিছা দেলোয়ারা আঞ্জু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করার অভিযোগ

আপডেট সময় : ১০:২৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২