ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’ লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

ইবি শিক্ষিকা আসমা সাদিয়া রুনার হ/ত্যার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২৭৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইবি শিক্ষিকা আসমা সাদিয়া রুনার হ/ত্যার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন

সমাজকর্ম বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা চেয়েছেন দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সাবেক সভাপতি আসমা সাদিয়া রুনার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সমাজকর্ম সমিতি ও সমাজকর্ম বিভাগের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা হত্যাকারী ও খুনিদের পেছনের কুশীলবদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং নিহত শিক্ষিকার তিন সন্তান ও পরিবারের সুরক্ষার জন্য সরকারের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব বলেন, “আমাদের সাবেক শিক্ষার্থী আসমা সাদিয়া রুনা যেভাবে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করাই তার ‘অপরাধ’ হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।”

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, “এ ধরনের হত্যাকাণ্ডের পেছনে যারা দায়ী, তাদের চিহ্নিত করে খুনি ও খুনি চক্রকে বিচারের আওতায় আনা জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করি।”

সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, “সাদিয়া রুনার তিন সন্তান রয়েছে। এ হত্যাকাণ্ড শুধু একটি বিভাগের নয়, শিক্ষক সমাজের নিরাপত্তাহীনতার প্রতিফলন। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে অপরাধীদের পুনরাবৃত্তি রোধ হয়।”

মানববন্ধনে শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, “খুনি এখনও বেঁচে আছে। বিচার যেন এমনভাবে হয় যে, তার শাস্তি দেখে মানুষ শিক্ষা নেয়।”

উল্লেখ্য, ৪ মার্চ বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে নিজ বিভাগের কর্মচারীর ছুরিকাঘাতে ইবি শিক্ষিকা আসমা সাদিয়া রুনা নিহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইবি শিক্ষিকা আসমা সাদিয়া রুনার হ/ত্যার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬