ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি ঢাবির সাবেক শিক্ষার্থী জুয়েল রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১ ভোলাহাটে ছেলের ছু/রিকাঘা/তে সৎ মা নিহত রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯ বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট, ব্যাহত সেবা আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাউয়েট শিক্ষার্থীর ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২৭৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

৫৬ ব্যাংকে চিঠি; ৩ কর্মদিবসের মধ্যে হিসাব তথ্য চাওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠায়। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ-এর সভাপতি ছিলেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন এবং জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেন।

মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও তাকে দেওয়া হয়।

উপদেষ্টা থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও বিলাসী জীবনযাপনের অভিযোগে একাধিকবার সমালোচনার মুখে পড়েন তিনি। কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে নির্বাচন করার লক্ষ্যে উপদেষ্টার ক্ষমতার অপপ্রয়োগ করেছেন—এমন অভিযোগও ওঠে। এ নিয়ে তার নিজ এলাকায় আন্দোলন-বিক্ষোভের ঘটনাও ঘটে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। গুঞ্জন ওঠে, ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হবেন তিনি। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ না নিয়ে এনসিপির মুখপাত্র হিসেবে দলটির নির্বাচন পরিচালনার দায়িত্ব নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

আপডেট সময় : ০৫:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬