সংবাদ শিরোনাম ::
সাপাহার সীমান্তে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২৪৬ বার পড়া হয়েছে

সাপাহার সীমান্তে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
১৬ বিজিবির বিশেষ টহলে মালিকবিহীন অবস্থায় উদ্ধার, থানায় জমা
নওগাঁর সাপাহার সীমান্তে ২১ বোতল মালিকবিহীন ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি)।
সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ হাপানিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার বাবুল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকচকিয়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেন্সিডিল নওগাঁ জেলার সাপাহার থানায় জমা প্রদান করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।




















