ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

রাজশাহীতে কমেছে লেবু-শসা-বেগুন ও কলার দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২ ৩০০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে কমেছে লেবু-শসা-বেগুন ও কলার দাম

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে কমেছে লেবু-শসা-বেগুন ও কলার দাম। প্রথম রমজানের আগের দিন থেকেই চড়া ছিল রাজশাহীর কাঁচাবাজারে শাক-সবজিসহ ইফতারে ব্যবহৃত লেবু, কলা, শসা বেগুনের দাম। তবে ইফতারে ব্যবহৃত এসব নিত্য প্রয়োজনীয় কাঁচা পণ্যের দাম সপ্তাহের ব্যবধানে নেমেছে অর্ধেকে।

সোমবার (১১ এপ্রিল) সকালের দিক এসব কাঁচা পণ্যের দাম সামান্য বেশি থাকলেও দুপুরের পর থেকে অর্ধেকে নেমে আসে লেবু, কলা, শসা ও বেগুনের দাম। এতে অনেকটায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

রাজশাহী নগরীর সাহেব বাজার মাষ্টারপাড়া, শিরোইল কাঁচা বাজার, শালবাগান ও লক্ষীপুর এলাকা ঘুরে দেখা গেছে, শরবত তৈরির কাজে ব্যবহৃত ৩৫ থেকে ৪০ টাকা হালি লেবু দাম কমে বিক্রি হচ্ছে ২০ টাকায়। রোজার একদিন আগেও যে বেগুনের দাম ছিল ৮০ টাকা তা আজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। আবার যে সপ্রি কলা মাস খানেক আগেও ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে আজ তা মিলছে মাত্র ২০ টাকায়।

অন্যদিকে, রোজার শুরুর দিকে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছিল শসা। সেই শসার সপ্তাহের ব্যবধানে কমে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছিল আজ তা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ টাকায়। ৬০ থেকে ৭০ টাকা কেজির পেয়ারা বর্তমানে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। নগরীর সাহেব বাজার থেকে বাজার করে ফিরছিলেন বহরমপুর এলাকার বাসিন্দা মোজাহার আলী।
তিনি বলেন, রোজার শুরুতে ইফতারে ব্যবহৃত জিনিসপত্রের দামে ছিল আগুনের উত্তাপ। কেনার মতো ছিল না। ব্যবসায়ীরা যে যার ইচ্ছে মতো দামে শসা, কলা, লেবু ও বেগুনের দাম বাড়িয়ে বেঁচছিলেন। তবে সপ্তাহের ব্যবধানে এসব জিনিসের দাম অনেক টায় আয়ত্ত্বের মধ্যে এসেছে।
এদিকে নগরীর পাইকারি কাঁচা বাজারের মোকাম খ্যাত খড়খড়ি বাইপাস এলাকায় লেবু, কলা, শসা, বেগুন ও পেয়ার মিলছে আরও সস্তায়। আড়তে কিংবা চাষীরা ১০০টি লেবু বিক্রি করছেন ১৩০ থেকে ১৫০ টাকায়। বেগুন কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকায়। পেয়ারা মিলছে ২৫ থেকে ২৮ টাকা কেজি এবং কলা বিক্রি হচ্ছে হালি প্রতি ১৫ থেকে ১৮ টাকায়। তবে সেখান থেকে হাত বদলের পরপরই শহরে এসে বাড়ছে দাম।

রাজশাহী জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ হাসান আল মারুফ বলেন, আমরা প্রতিনিয়তই রাজশাহীর বাজার মনিটরিং করছি। যেনো কোনোভাবেই কোনো সিন্ডিকেট বাজার অস্থিতিশীল না করতে পারে। প্রতিটি দোকানেই মূল্য তালিকা টাঙ্গাতে বলা হয়েছে। তবে কাঁচাবাজারের ক্ষেত্রে মূল্য তালিকা প্রযোজ্য নয়। তারপরও আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি যাতে বাজার মূল্যের চাইতে কেউ যেনো অতিরিক্ত কাঁচা শাক-সবজির দাম বেশি না নিয়ে ক্রেতাকে হয়রানি করে।

ইফতারে ব্যবহৃত শসা, কলা, লেবু ও বেগুনের দাম কমার প্রসঙ্গে তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুসারে আমরা কঠোরভাবে বাজার পরিদর্শন করছি। যার কারণে গত এক সপ্তাহের ব্যবধানে এসব (শসা, কলা, লেবু ও বেগুন) কাঁচা পণ্যের মূল্য অনেকটা কমেছে। এ ধরনের পর্যবেক্ষণ ঈদের আগ পর্যন্ত চলতেই থাকবে। তবে ক্রেতাদের অনুরোধ থাকবে, কেউ কোথাও অন্যায়ভাবে বেশি দাম চাইলে আমাদের জানাবেন। আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

April 11, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে কমেছে লেবু-শসা-বেগুন ও কলার দাম

আপডেট সময় : ০৫:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২