ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় হাইওয়ে রেস্টুরেন্টে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক হরিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এসওডি বিষয়ক সভা শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতীর এস এম নূর-মোহাম্মদ রামেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৭ দালালের কারাদণ্ড রাজশাহীতে আমবাগান থেকে ১৬ ককটেল ও পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার রাজশাহী মেডিকেলে ৫ দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩০ শিবগঞ্জে ছিনিয়ে নেওয়া ১১ মাসের শিশু ৩৬ ঘণ্টায় উদ্ধার, দম্পতি গ্রেপ্তার গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গোমস্তাপুরের রামদাস বিল সাজাতে ১ হাজার ৫০০ তালগাছ

রাজশাহীতে বিদেশি রিভলবারসহ অস্ত্র ও গুলি উদ্ধার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বিদেশি রিভলবারসহ অস্ত্র ও গুলি উদ্ধার

শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাস, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে র‍্যাব-৫ প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা ও আভিযানিক দল শাহমখদুম থানাধীন পুরাতন ফুদকিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। গভীর রাতে অভিযান চালানো হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটি হলুদ রঙের বস্তা ও একটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

র‍্যাব-৫ আরও জানায়, উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহমখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বিদেশি রিভলবারসহ অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট সময় : ০২:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬