ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

নলডাঙ্গায় সাংবাদিকতার নামে অসাংবাদিকদের দৌরাত্ম্য: স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপের দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৩৭৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় সাংবাদিকতার নামে অসাংবাদিকদের দৌরাত্ম্য: স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপের দাবি

কার্ডধারী ‘সাংবাদিক’ বেড়ে যাওয়া, পেশার প্রতি মানুষের বিশ্বাস কমছে

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সাংবাদিকতার নামে অসংখ্য অশিক্ষিত ও সার্টিফিকেটবিহীন ব্যক্তির দৌরাত্ম্য বেড়ে গেছে। স্থানীয় সূত্র ও সাংবাদিক মহলের অভিযোগ, অনেকেই ভুয়া সাংবাদিক পরিচয় বহন করে প্রশাসন, রাজনৈতিক নেতারা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

জানা গেছে, কিছু কার্ডধারী “সাংবাদিক” স্থানীয় এলাকায় মোটরসাইকেলে প্রেস লেখা গাড়ি বা সাইকেল চালিয়ে ঘুরছে। অনেকে সংবাদ প্রকাশ না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে। এর পাশাপাশি কিছু ব্যক্তি রাজনৈতিক নেতার সঙ্গে সংযোগ করে প্রভাব তৈরি করার চেষ্টা করছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ও সাবেক নলডাঙ্গা ভাইস চেয়ারম্যান বলেন, “সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। তবে নলডাঙ্গায় কার্ডধারী ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য পেশাটিকে নষ্ট করছে। প্রশাসন ও মূলধারার সাংবাদিকদের সমন্বয় প্রয়োজন।”

দৈনিক সকাল পত্রিকার নাটোর প্রতিনিধি মনিরুল ইসলাম ডাবলু বলেন, “সাংবাদিকতা কার্ডে নয়, লেখনী ও কাজের মাধ্যমে প্রমাণ হয়। অনেকে শুধুমাত্র নিজস্ব সুবিধা বা রাজনৈতিক এজেন্ট হওয়ার জন্য সাংবাদিক পরিচয় ব্যবহার করছে।”

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আল এমরান খাঁন বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অসাংবাদিকদের কর্মকাণ্ড রোধ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

নলডাঙ্গার বিভিন্ন মূলধারার সংবাদকর্মী এ বিষয়ে একমত, ভুয়া সাংঅভিবাদিকদের কার্যক্রম রোধ করা না গেলে পেশার মর্যাদা হুমকির মুখে পড়বে। তাঁরা বলছেন, প্রকৃত সাংবাদিকদের সচেতনতার মাধ্যমে সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব।

January 13, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় সাংবাদিকতার নামে অসাংবাদিকদের দৌরাত্ম্য: স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপের দাবি

আপডেট সময় : ০৪:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬