ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয়, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের দাবি নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ রাণীশংকৈলে ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার পর ইউপি সদস্যের মৃত্যু পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৩৬৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঘাস কাটতে গিয়ে সীমান্তবর্তী নেপালির ভিটা এলাকায় প্রাণ হারালেন দুই সন্তানের জনক আহমেদ আলী

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় বন্য হাতির আক্রমণে আহমেদ আলী ওরফে বাটালু (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আহমেদ আলী রানীশিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

নিহতের স্বজনরা জানান, বুধবার সকাল সাড়ে আটটার দিকে বাটালু তার গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে নেপালির ভিটা এলাকায় যান। এ সময় ঘাস কাটার মধ্যেই হঠাৎ বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করে। হাতির পায়ে পিষ্ট হয়ে তার বুক মারাত্মকভাবে থেঁতলে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশের উপপরিদর্শক মো. আনাছ আলী সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল সম্পন্ন করেন। এ সময় মরদেহের বুকে থেঁতলানোসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এদিকে খবর পেয়ে রানীশিমুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন,
“প্রতিটি মৃত্যু দুঃখজনক ও অপূরণীয় ক্ষতি। বন আইন অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।”

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কৃষক আহমেদ আলী ওরফে বাটালুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৩:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬