ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা সৌদি আরবে কারখানায় আগুনে নিহত শ্যামলের দাফন, তিন মেয়েকে নিয়ে দিশেহারা পরিবার নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার রবিউলের দাফন, শেষবারের মতো কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা

নাটোরে পুলিশের ওপর হামলার মামলায় আ.লীগ নেতা সেকেন্দারসহ ২১ জনের জামিন

নাটোর অফিস:
  • আপডেট সময় : ০৪:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১৬৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে পুলিশের ওপর হামলার মামলায় আ.লীগ নেতা সেকেন্দারসহ ২১ জনের জামিন

দীর্ঘ শুনানি শেষে বাগাতিপাড়া আমলি আদালতের আদেশ, রাষ্ট্রপক্ষের বিরোধিতা খারিজ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকেন্দার রহমানসহ ২১ জন নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) দীর্ঘ শুনানি শেষে বাগাতিপাড়া আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত মামলার নথি ও উপস্থাপিত যুক্তিতর্ক পর্যালোচনা করে এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

জামিনপ্রাপ্তরা হলেন— মোহাম্মদ সেকেন্দার রহমান (৬৮), মো. মতিউর রহমান (৩৫), মো. আব্দুল মজিদ (৫৫), মো. আসাদ উশান জমি (২৩), মো. আব্দুর ছামাদ (৩০), মো. নাজমুল হক নিঠু (৫৫), মো. হাফিজুল ইসলাম (৪০), মো. রবিউল ইসলাম (২৪), মো. মসলেম উদ্দিন (২৪), মো. বকুল হোসেন (৫৩), মাসুদ রানা (৪৩), মো. আব্দুল হালিম (৪৫), বায়েজিদ বোস্তামী (৫৮), সিহাব মাহমুদ সজল (৩৪), মাহবুব ইসলাম মিঠু (৫০), বজলুর রহমান (৬৫), সোহেল রানা (৪০), মুনছুর সরকার (৫৫), আইয়ুব আলী (৫২), সালাউদ্দিন (৫২) ও মোহন আলী (৩৫)।

বাগাতিপাড়া আমলি আদালতের কোর্ট জিয়ারু ও মামলার বাদী শমসের আলী বলেন, “ঘটনাস্থল থেকে আসামিদের বসতবাড়ি কিছুটা দূরে হওয়াসহ সার্বিক বিষয় বিবেচনায় আদালত জামিন দিয়েছেন।”

এদিকে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বলেন, “এটি একটি পুলিশ বাদী মামলা। এজাহারে সেকেন্দার রহমানের নাম সরাসরি উল্লেখ না থাকায় আদালত তাকে জামিন দিয়েছেন। তবে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট পৃথক মামলায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মামলার পরবর্তী তদন্ত ও আইনগত অগ্রগতি ঘিরে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে পুলিশের ওপর হামলার মামলায় আ.লীগ নেতা সেকেন্দারসহ ২১ জনের জামিন

আপডেট সময় : ০৪:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬