বাগাতিপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩১৭ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তারের সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়া’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, দয়ারাপুর ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার ফজলুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার।
এছাড়াও উপস্থিত ছিলেন বাগাতিপাড়ার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, স্থানীয় সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




















