ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

মোহনপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও পুত্র আহত, থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২ ১৯০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও পুত্র আহত, থানায় মামলা

রাজশাহী ব্যুরো:
মোহনপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও পুত্র আহত, থানায় মামলা। রাজশাহীর মোহনপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী, স্ত্রী ও পুত্র আহত হয়েছেন। এ বিষয়ে ভোক্তভোগী সাইদুল হক বাদি হয়ে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামি করে গত রোববার রাতে মোহনপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোহনপুর উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত আরজেদ আলীর ছেলে সাইদুল হকের সাথে একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন, মোজাহার আলী হোসেন ও এনামুলের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিষয় নিয়ে গত ২৭ মার্চ সকাল ১১ টার সময় ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন সালিশে সাইদুল হকের পক্ষে রায় দেন। কিন্তু ওই রায় না মেনে প্রতিপক্ষ সাইদুল হকের খামারে যাওয়ার বন্ধ করে দোকানঘরে তালা লাগিয়ে দেয়। ওই সময় সাইদুল হক বাধা দিলে প্রতিপক্ষের লোকজন আনোয়ার হোসেন, মোজাহার আলী হোসেন ও এনামুল, হাবিবুর রহমানসহ অজ্ঞাতনামা ৪/৫ মিলে লোহার শাবল,চাপ্পর, দা ও লাঠি সোটা নিয়ে হত্যার উদ্দেশ্যে সাইদুল হক (৫৭), স্ত্রী ফিরোজা বেগম (৩৮) ও ছেলে ফরহাদ (১৭), মারপিট করে মহব্বতপুর হাটে আহত অবস্থায় তাদের আটকে রাখেন। খবর পেয়ে মোহনপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. তৌহিদুল ইসলাম জানান, মামলার এক নম্বর আসামি আনোয়ার হোসেন নওগাঁ সদরে পল্লি বিদ্যুৎ অফিসে চাকুরি করায় তার নেতৃত্বে অন্যান্য আসামিরা বাহিরে পলাতক রয়েছেন। আসামিদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও পুত্র আহত, থানায় মামলা

আপডেট সময় : ১১:০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২