ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত বাগাতিপাড়ায় ফ্ল্যাটে চুরি, সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার খোয়া বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ

“রাষ্ট্র অন্যায়ভাবে আদিবাসীদেরকে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ বলে”— নাটোরে সুলতানা কামাল

নাটোর প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“রাষ্ট্র অন্যায়ভাবে আদিবাসীদেরকে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ বলে”— নাটোরে সুলতানা কামাল

সমতল আদিবাসী সম্মেলনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ; রাষ্ট্র জনগোষ্ঠীর পরিচয় নির্ধারণ করতে পারে না— মন্তব্য সাবেক উপদেষ্টার

তত্ত্বাবধায়ক সরকাররের সাবেক উপদেষ্টা, মানবাধিকার কর্মী ও “আমরাই পারি” বাংলাদেশের চেয়ারপার্সন সুলতানা কামাল বলেছেন, “রাষ্ট্র পরিচালনা যারা করেন, তারা ভুলে যান যে রাষ্ট্র জনগোষ্ঠী তৈরি করে না; জনগোষ্ঠীই রাষ্ট্র তৈরি করে। কোন জনগোষ্ঠীকে জোর করে অন্য পরিচয় দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র যদি আদিবাসীদেরকে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ বলে, তবে তা রাষ্ট্রের অন্যায় ও অনায্য অবস্থান। জনগোষ্ঠীর পরিচয় নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রের জোরজবরদস্তি মানবাধিকারের চরম লঙ্ঘন।”

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘সমতল আদিবাসী সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

মানবাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ এই দেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করার জন্যই হয়েছিল। বাংলাদেশ সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের দেশ— এর ব্যতিক্রম ঘটতে দেওয়া যায় না। কোন রাষ্ট্র জনগোষ্ঠীর সংখ্যা বিবেচনায় তাদের অধিকার নির্ধারণ করলে তা মানবাধিকারের লঙ্ঘন।”

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে “আমরাই পারি” পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এবং স্থানীয় নাগরিক সংগঠন লাসটার, নিডা, সোসাইটি, পিকেএসএস, অর্পা, বাঁতে চাই, এমএসএস, ব্রেড ও এসডিকেএস।
অনিমা কুজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, ‘আমরাই পারি’র প্রধান নির্বাহী জিনাত আরা হক, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তির্কী, জেলা মহিলা বিষয়ক উপপরিচালক নীলা হাফিজা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অঃদাঃ) মখলেছুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার বাদল কুমার চন্দন, পিকেএসএস’র নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ ও এসডিকেএস’র নির্বাহী পরিচালক নাসিরউদ্দিন মাঈনুলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“রাষ্ট্র অন্যায়ভাবে আদিবাসীদেরকে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ বলে”— নাটোরে সুলতানা কামাল

আপডেট সময় : ০৪:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫