ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

ঝালকাঠির রাজাপুরে বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৩৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

দলীয় চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ; ‘বিএনপিতে থাকা সম্ভব নয়’—মামুন মেম্বার

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ইন্দ্রোপাশা গ্রামে বিএনপির ২০ জন নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টায় উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঠবাড়ী ইউনিয়নের যুবদল সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামুন মেম্বার এবং বিএনপি নেতা সালমান মাহমুদের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।

যোগদানকালে মামুন মেম্বার বলেন, “আমি বিএনপির হয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাস্তায় লড়েছি। বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় দলের কর্মসূচিতে অংশ নিয়েছি। কিন্তু ৫ আগস্টের ঘটনার পর একাধিকবার সিনিয়র নেতাদের বলেছি—দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা বুঝেছি এ দলে থাকা সম্ভব না। তাই আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা কবির হোসেন, সেক্রেটারি সাইদুর রহমান, সদর ইউনিয়ন আমীর আইয়ুব আলী, শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম, মাস্টার ফারুখ আহম্মেদসহ যোগদানকারী নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝালকাঠির রাজাপুরে বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় : ০৪:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫