ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড পূজার মৌসুমেও মন্দা জামনগরের শাঁখার ব্যবসায়, দুশ্চিন্তাই শাঁখারী পল্লীর কারিগররা দফা বাড়তে বাড়তে এক দফা কেন, প্রশ্ন পানিসম্পদ প্রতিমন্ত্রীর দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ- পানি প্রতিমন্ত্রী নাটোরে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি লালপুরে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অর্ণব গ্রেপ্তার পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’

রানীশংকৈলে ভ্যান-ট্রাক সংঘর্ষে দুই পা হারালেন ভ্যানচালক

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রানীশংকৈলে ভ্যান-ট্রাক সংঘর্ষে দুই পা হারালেন ভ্যানচালক

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সেন্টু (৩৫) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তিনি দুই পা হারিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রানীশংকৈল-নেকমরদ সড়কের মীরডাংগী বাজার মহেশপুর কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেন্টুর বাড়ি হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও বরুয়াল ধনচরা গ্রামে।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সেন্টুসহ আরও তিনজন আহত হন। আহত অন্যরা হলেন, গরুয়াল গ্রামের আব্দুল গফুর, গাজীরহাট গ্রামের আব্দুল আউয়াল, পশ্চিম বনগাঁওয়ের মুসলিম উদ্দিন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেন্টুর অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর বা ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

রানীশংকৈল ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রানীশংকৈলে ভ্যান-ট্রাক সংঘর্ষে দুই পা হারালেন ভ্যানচালক

আপডেট সময় : ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫