ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

মান্দায় সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ডা. টিপুর সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্নের ঘোষণা

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৫৪২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ডা. টিপুর সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্নের ঘোষণা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সদস্য ডা. ইকরামুল বারী টিপুর সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. মতিন, সহসভাপতি এ. কে. এম. নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার, মরহুম মনসুর আলী মৃধার মেয়ে ফারজানা মিতুসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

বক্তব্যে বেলাল হোসেন খান বলেন, “দীর্ঘ ১৬ বছর পর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুনভাবে সংগঠিত হচ্ছে। কিন্তু ডা. ইকরামুল বারী টিপু দলীয় নেতৃত্ব উপেক্ষা করে বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।”

তিনি আরও অভিযোগ করেন, “ডা. টিপু উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব অগ্রাহ্য করে পৃথকভাবে কর্মসূচি পরিচালনা করছেন এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য দিচ্ছেন। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বিগত আন্দোলনে তাঁর বিরুদ্ধে সাতটি নাশকতার মামলা ছিল—যা উপজেলা বিএনপি ‘নির্জলা মিথ্যা’ বলে অভিহিত করছে।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০০৪ সালে উপজেলা বিএনপির তৎকালীন সহসভাপতি মনসুর আলী মৃধা হত্যা মামলায় ডা. টিপু ১ নম্বর আসামি ছিলেন এবং পরে দল থেকে বহিষ্কৃত হন। অতীতে তিনি বিকল্পধারায় যোগদান, ধানের শীষের প্রার্থীর বিরোধিতা ও জমি দখল সংক্রান্ত অভিযোগেও জড়িত ছিলেন বলে দাবি করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, “ডা. টিপুর কর্মকাণ্ড দলের ঐক্য ও শৃঙ্খলার পরিপন্থী। দলের আদর্শ ও ঐক্য রক্ষার স্বার্থে তাঁর সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ডা. টিপুর সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্নের ঘোষণা

আপডেট সময় : ১০:০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫