ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু

মান্দায় বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৩৮১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ তুলেছেন নাজমা খানম নামের এক গৃহবধূ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মান্দা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন উপজেলার বড়পই গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তোফাজ্জল হোসেন ও তার বড় ছেলে সাইফুল ইসলাম উজ্জল।

ভুক্তভোগী নাজমা খানম জানান, তার ছোট ভাই এরশাদ আলী বিভিন্ন সময়ে সাংসারিক প্রয়োজনে স্বামী আপেল মাহমুদের কাছ থেকে ১০ লাখ ৭২ হাজার টাকা ধার নেন। পারিবারিকভাবে দফায় দফায় বৈঠক হলেও সেই টাকা ফেরত দেওয়া হয়নি। এ নিয়ে বাবা তোফাজ্জল হোসেন ও ভাইদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

তিনি বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাওনা টাকা নিয়ে বাবার সঙ্গে ফোনে কথা বলার সময় বড় ভাই সাইফুল ইসলাম উজ্জল কয়েকজন সহযোগী নিয়ে বাসার সামনে এসে চিৎকার, চেঁচামেচি ও গালিগালাজ শুরু করে। পরে আমি ও আমার স্বামী আপেল মাহমুদ বাইরে বের হলে তারা স্বামীকে মারধর করে। পথচারী কামাল হোসেন বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। ঘটনাস্থলে উপস্থিত থেকেও বাবা তোফাজ্জল হোসেন কোনো বাধা দেননি।”

নাজমা খানম আরও অভিযোগ করেন, “এ ঘটনার পর আমার ভাই সাইফুল ইসলাম উজ্জল তার ফেসবুক আইডিতে আমার স্বামীকে মাদক ব্যবসায়ী, সুদখোর ও প্রতারক হিসেবে প্রচার করেছে। পাওনা টাকা না দিতে ও সামাজিকভাবে আমাদের সুনাম ক্ষুণ্ন করতে এমন অপপ্রচার চালানো হয়েছে।”

তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জল হোসেন বলেন, “ছেলে ও জামাইয়ের মধ্যে মারামারি নয়, শুধু একটু ঠেলাঠেলি হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫