ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রাকসু নির্বাচনে ঈদের মতো উৎসবমুখর প্রচারণা, অন্যদিকে শিক্ষক নিহতের বেদনা

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০২:৩১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৪৭৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকসু নির্বাচনে ঈদের মতো উৎসবমুখর প্রচারণা, অন্যদিকে শিক্ষক নিহতের বেদনা

জুমার নামাজ শেষে জমজমাট প্রচারণা, উপাচার্যের আশাবাদ-“নির্বাচন নিয়ে আপাতত শঙ্কা নেই”

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দ্বিতীয় দফার ৬ষ্ঠ দিনে শুক্রবার প্রচারণায় দেখা গেছে একদিকে ঈদের দিনের মতো উৎসবমুখর পরিবেশ, অন্যদিকে শিক্ষক নিহতের ঘটনায় ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

জুম্মার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে হাজারো শিক্ষার্থী প্রার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণায় অংশ নেন। দুপুরে নামাজের পর পুরো এলাকা জমজমাট হয়ে ওঠে প্রচারণার স্লোগান ও ব্যানার-পোস্টারে।

এসময় উপাচার্যের কাছে জানতে চাওয়া হয় নির্বাচন সম্পন্ন হতে কোনো শঙ্কা আছে কি না। তিনি বলেন, “আপাতত ১৬ অক্টোবরের নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।”

অন্যদিকে, সকালে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শঙ্কর রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য, শিক্ষক সমাজ ও প্রার্থীরা। একই ঘটনায় আহত দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামানের আশু রোগমুক্তিও কামনা করেছেন তারা।

বেলা পৌনে তিনটার দিকে নিহত অধ্যাপক শিব শঙ্কর রায়ের মরদেহ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সামনে আনা হলে তার প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীরা অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানান। বিকেলে তার মরদেহের শেষকৃত্য অনুষ্ঠিত হবে রাজশাহীর পঞ্চবটি শ্মশানঘাটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসু নির্বাচনে ঈদের মতো উৎসবমুখর প্রচারণা, অন্যদিকে শিক্ষক নিহতের বেদনা

আপডেট সময় : ০২:৩১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫