ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন

রাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ শিবির প্যানেলের

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৩৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ শিবির প্যানেলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়াসহ চারটি অভিযোগ তুলেছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে এসব অভিযোগ দেয় তারা।

অভিযোগের মধ্যে রয়েছে, ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ক্লাসরুমে প্রবেশ করে প্রচারণা চালাচ্ছেন, আরবি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৫ হাজার টাকা প্রদান, নির্ধারিত সময়সীমার বাইরে প্রচার-প্রচারণা চালানো এবং রাকসুর ভোটার নন, এমন ব্যক্তিরাও তাদের প্রচারণায় অংশ নিচ্ছেন।

এ বিষয়ে সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা বলেন, এর আগেও ছাত্রদল বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। কিন্তু আমরা তখন কোনো লিখিত অভিযোগ দিইনি। আমরা চাই, রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হোক এবং এখানে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়, এ জন্য আজ এসব বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করেছি।

অভিযোগের বিষয়ে ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী নাফিউল ইসলাম জীবনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো জবাব দেননি তিনি।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, আজ ছাত্রশিবির-সমর্থিত প্যানেল আমাদের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। তারা বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে, সেগুলো আমরা দেখব।

October 7, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ শিবির প্যানেলের

আপডেট সময় : ০৩:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫