ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল

নাটোরে পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সভা

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সভা

নাটোরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পাঁচ দফা দাবিতে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। রোববার (৫ অক্টোবর) বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা তাদের দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন-নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদুর রহমান, সিনিয়র শিক্ষক আকরাম হোসেন, সহকারী শিক্ষক রাজু আহমেদ, নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসমিন আহমেদ, এবং জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউছুফ আলী।

বক্তারা এ সময় স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ মোট পাঁচ দফা দাবি জানান। তাদের অন্য দাবিগুলোর মধ্যে ছিল- সকল শিক্ষককে ৯ম গ্রেডে পদোন্নতি প্রদান, শিক্ষকদের সম্মানী ও পদমর্যাদা বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন,
এবং শিক্ষা প্রশাসনে শিক্ষকদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা।

বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু কাঠামোগত সমস্যার কারণে তা ব্যাহত হচ্ছে। সরকার তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সভা

আপডেট সময় : ০২:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫