ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ বাগাতিপাড়ায় চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের

ঝিনাইগাতীতে গারো পরিবারের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৭০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে গারো পরিবারের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বাঐবাধা গ্রামের এক গারো পরিবার সংবাদ সম্মেলন করে যুবদল নেতা আব্দুল মতিনের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছে।

২৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে জেলা শহরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নমুনা সাংমা, তার বড় বোন যমুনা সাংমা এবং মেয়ে নিন্দা সাংমা লিখিত বক্তব্যে অভিযোগ তুলে ধরেন।

অভিযোগে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে আব্দুল মতিন দেশীয় অস্ত্রসজ্জিত দলবল নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেন। দলিলে ৮০ কাঠা (১৫ শতাংশ) জমির মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা উল্লেখ থাকলেও কোনো অর্থ তাদের দেওয়া হয়নি। পরে মতিন জানায়, জমিটি ২০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে এবং সাব-কবলা দলিল না করলে পরিবারকে গ্রাম থেকে উচ্ছেদের হুমকি দেন।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, নিন্দা সাংমা ২ লাখ ৮০ হাজার টাকায় ১০ শতাংশ জমি কেনার জন্য জালাল উদ্দীনের সঙ্গে বায়নাপত্র করেছিলেন। কিন্তু জমির দাগ নম্বর ভুল হওয়ায় টাকা ফেরত চাইলে জালাল তা ফেরত দিতে গড়িমসি করেন। এসময় মতিন টাকা উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে বায়নাপত্র নিজের কাছে নেন। পরে তিনি জালালের কাছ থেকে ২ লাখ টাকা নিলেও তা নিন্দা সাংমাকে ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।

লিখিত বক্তব্যে নমুনা সাংমা বলেন, “আমাদের জমি জোরপূর্বক দখল ও অর্থ হাতিয়ে নেওয়ার পর এখন হুমকি-ধমকি দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এ ঘটনার বিচার চাই এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছি।”

সংবাদ সম্মেলনে তারা আরও অভিযোগ করেন, গারো সম্প্রদায়ের মানুষ হিসেবে শত শত বছর ধরে ওই এলাকায় বসবাস করলেও একটি প্রভাবশালী মহল তাদের জমি দখল ও অর্থ আত্মসাতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।

অভিযোগ প্রসঙ্গে যুবদল নেতা আব্দুল মতিন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে গারো পরিবারের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫