ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

শেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২৯৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

শেরপুর জেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস চাপায় এক পথচারীসহ দুইজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বাজিতখিলা কুমরী এলাকায় এবং নকলা উপজেলার বাদাগৈড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী এলাকার খোকা মিয়ার ছেলে আহসান (৫৫) ও নকলা উপজেলার টালকি ইউনিয়নের দক্ষিণ রামেরকান্দি গ্রামের মৃত রফিজ উদ্দিনের স্ত্রী মহিরন বেগম (৫৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১১ টার দিকে ঝিনাইগাতী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঝিনাইগাতী এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার কুমরী বটতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। পরে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী আহসান মারা যান এবং আরও অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ইজিবাইক চালক মামুন (২৫) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে, শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে নকলা উপজেলার বাদাগৈড় এলাকায় বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন মহিরন বেগম। পথিমধ্যে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে পেছন থেকে সোনার বাংলা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

আপডেট সময় : ১১:০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫