ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ শ্রীবরদীতে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে ব-*লাৎ-কার, শিক্ষক আটক

মোঃ মেহেদী হাসান, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৩০৯ বার পড়া হয়েছে

colected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে ব-*লাৎ-কার, শিক্ষক আটক

রাজশাহীর পুঠিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে মো. রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) নামের এক শিক্ষকের বিরুদ্ধে। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে পুঠিয়া পৌরসভায় অবস্থিত মিফতাহুস সুন্নাহ মাদ্রাসায় এই বলাৎকারের ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঘটনাটি জানাজানি হলে ওই শিক্ষককে আটক করে থানা পুলিশে দিয়েছে জনতা। অভিযুক্ত শিক্ষক মো. রাকিবুল ইসলাম আব্দুল্লাহ একই জেলার চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামের মো. জয়নালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার সকল শিক্ষার্থী ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১২ টার দিকে শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ ওই শিক্ষার্থীর মুখে বালিশ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করে। পরে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়ি গিয়ে তার বাবাকে বিষয়টি খুলে বলে। এরপর ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে মদ্রাসাটি ঘেরাও করে এবং রাকিবুল ইসলাম আব্দুল্লাহ নামের ওই শিক্ষককে আটক করে উত্তম-মাধ্যম দেয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে এবং অভিযুক্ত শিক্ষককে করে থানায় নিয়ে যায়।

পৌরসভায় অবস্থিত মিফতাহুস সুন্নাহ মাদ্রাসায় এক শিক্ষক কর্তৃক ৯ বছর বয়সী ছাত্র বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসায় শিশু বলাৎকারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকাবাসীর কাছে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে চড়-ঘুষি মারে। মাদ্রাসার অধ্যক্ষ মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. রাকিবুল ইসলাম আব্দুল্লাহ বলাৎকারের কথা স্বীকার করেছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে ব-*লাৎ-কার, শিক্ষক আটক

আপডেট সময় : ০২:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫