ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য, সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ চাঁদপুর বাজারে র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হোমিও চিকিৎসক, হাসপাতালে মৃ’ত্যু গুরুদাসপুরে স্ত্রীকে হ/ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শ্বশুর-শাশুড়ির ২ বছর কারাদণ্ড সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ শ্রীবরদীতে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা

রাকসু নির্বাচনে হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ প্রার্থী নির্বাচিত

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকসু নির্বাচনে হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ প্রার্থী নির্বাচিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেয়েদের ৬টি হলে ৩৯ জন ও ছেলেদের ১টি হলে ৩ জন রয়েছেন। এ ছাড়া মেয়েদের ৪টি হলে ১টি করে পদে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে মন্নুজান হলে ১ জন, বেগম রোকেয়া হলে ৯ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন, জুলাই-৩৬ হলে ৭ জন এবং ছেলেদের একটি বিজয়-২৪ হলে ৩ জন প্রার্থী রয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মধ্যে নির্বাহী সদস্য পদে ১৩ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া কার্যকরী সদস্য পদে ২৯ জন প্রার্থী বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

অন্যদিকে বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে এবং রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে ১টি করে ৩টিসহ মোট ৪টি পদে কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। ফলে, পদগুলো ফাঁকা থাকবে।

পদ ফাঁকা থাকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘পদগুলোতে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ না করায় পদগুলো ফাঁকা রয়েছে। এগুলো শূন্য রেখেই নির্বাচন আয়োজন করা হবে।’

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৩টি পদের বিপরীতে ২৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচ পদের বিপরীতে ৫৮ জন ও হল সংসদে প্রতিটি হলে ১৫টি পদের বিপরীতে ১৭টি হলে ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কেন্দ্রীয় সংসদে ২৪৮ প্রার্থীর মধ্যে সহসভাপতি ভিপি পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ১৭টি আবাসিক হলে ভিপি পদে ৬১, জিএস পদে ৫৮ জন ও এজিএস পদে ৫৭ জন রয়েছেন। ‎এঁদের মধ্যে মেয়েদের ৬টি আবাসিক হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদেও ১৬ জন ও এজিএস পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসু নির্বাচনে হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ প্রার্থী নির্বাচিত

আপডেট সময় : ০১:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫