ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

পঞ্চগড়ে আলু প্রক্রিয়াজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০১:৫৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৫৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে আলু প্রক্রিয়াজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশে ধান ও গমের পরেই আলু অন্যতম প্রধান খাদ্যশস্য হিসেবে স্বীকৃত। বিশেষ করে উত্তরাঞ্চলের পঞ্চগড়সহ বিভিন্ন জেলায় বিপুল পরিমাণ আলু উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে ঘাটতির কারণে কৃষকরা প্রায়ই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। এ বাস্তবতাকে সামনে রেখে উদ্যোক্তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো আলু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

২৫ আগস্ট (সোমবার) সকালে পঞ্চগড় কৃষি বিপণন কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে ‘আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন’ প্রকল্প কর্তৃপক্ষ।

প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এন এম আলমগীর বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মুআল্লেমা খানম, সরকারি কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ, মাঠ ও বাজার পরিদর্শক আব্দুর রহিম, প্লেয়ার আসাদুজ্জামান এবং অফিস সহকারী পারভেজ মোশাররফ,ও প্রশিক্ষক নাজমুন নাহার নিপা।

প্রশিক্ষণে বক্তারা আলুর পুষ্টিগুণ, বহুমুখী ব্যবহার, আধুনিক সংরক্ষণ ও বাজারজাতকরণ কৌশল নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, আলুতে ভিটামিন সি, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ও খাদ্যআঁশ রয়েছে। শুধু তরকারি বা ভাতের সঙ্গে নয়, আলু দিয়ে চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, বিস্কুট, ফ্লেক্স, স্টার্চ এমনকি পশুখাদ্যও তৈরি করা সম্ভব। সঠিক প্রযুক্তি ও উদ্যোক্তাদের দক্ষ ব্যবহারে আলু শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালায় জেলার পাঁচ উপজেলার ৫০ জন নারী-পুরুষ উদ্যোক্তা অংশ নেন। এরপর প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আলু দিয়ে বিভিন্ন পণ্য প্রক্রিয়াজাত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে আলু প্রক্রিয়াজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০১:৫৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫