ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

গাজীপুরে সাংবাদিক তুহিন হ/ত্যা-র প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৫:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৩৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে সাংবাদিক তুহিন হ/ত্যা-র প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই সাথে দেশব্যাপি সাংবাদিকদের উপর নির্যাতন, খুন ও গুম অব্যাহত রয়েছে। নির্যাতন, খুন ও গুম এর প্রতিবাদে এবং সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত শাস্তি, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে রাজশাহীতে সাংবাদিকতা পেশায় জড়িত সাংবাদিকদের এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা বৃষ্টি উপেক্ষাকরে মানববন্ধনে অংশগ্রহণ করে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম, রাজশাহী সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আদিত্য চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সংস্থার বিভাগীয় কমিটির সদস্য সরকার শরিফুল ইসলাম ও আমিনুল ইসলাম বনি, জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি। এছাড়া বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় জেলা ও মহানগর এবং রাজশাহী সিটি প্রেস ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে তুহিন হত্যায় আটককৃত আসামিদের অতি দ্রুত বিচার করার জন্য দাবি জানানো হয়।

বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম বলেন, অতীতে সাংবাদিকরা নিযার্তিত হয়েছে, এখনও হচ্ছে।বর্তমানে দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার অবস্থান করছে এই সময় সাংবাদিকের উপর হামলা এটি বড়ই জঘন্য এবং নিশংস। পেশাগত কারণে কোন সাংবাদিকের উপর নিযার্তন ও হামলা করা চলবে না এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য সাংবাদিক সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহবান জানান। সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তিসহ সাংবাদিক নিপীড়ন, নিযার্তন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এ মানববন্ধনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে সাংবাদিক তুহিন হ/ত্যা-র প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫