ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ নারীসহ নিহত ৬

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:২৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ নারীসহ নিহত ৬

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নারীসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই ৪নারী ও ১ পুরুষ এবং হাসপাতালে নেওয়ার পর আরও এক নারীর মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি।

বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাৎ দিয়ে জানান, নাটোর থেকে ঢাকাগামী একটি হাইয়েস মাইক্রোবাস বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ নারীসহ ৫জন নিহত হন। এসময় তাৎক্ষনিকভাবে কাছে গিয়ে দুই জনের লাশ বের করতে পারলেও অন্যদের বের করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরও ৩ টি লাশ উদ্ধার করে। এসময় জীবিত উদ্ধার করা হয় আরও ৩ জনকে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন আরো জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে হতাহতদের বাড়ি নাটোর জেলাতেই হতে পাড়ে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ নারীসহ নিহত ৬

আপডেট সময় : ০৭:২৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫