ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

তেঁতুলিয়ায় দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৩২৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ায় দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিশাত (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুরসালিন (১৮) ও সোহেল রানা বাপ্পি নামে আরও দুজন গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাজী এন্ড কাজী টি স্টেটের সামনে কালিতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানা গেছে,মৃত নিশাত একই উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাস পাড়া ডাঙ্গীবস্তি এলাকার আমির হামজার ছেলে। আহত মুরছালিন একই এলাকার মজনু মিয়ার ছেলে৷ আহত অপর মোটর সাইকেল আরোহী সোহেল রানা বাপ্পি ভজনপুর ইউনিয়নের ডাঙাপাড়া এলাকার তছলিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিশাত ও মুরছালিন নিজ বাড়ি হইতে মোটরসাইকেল যোগে শালবাহান বাজার যাচ্ছিলেন। এসময় তারা কালিতোলা ব্রিজ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখামুখী সংঘর্ষ হয়৷ এসময় মোটরসাইকেলের ধাক্কায় তিনজনই সড়কে পড়ে গুরুতর হন। পরে স্থানীয়রা তাদের দ ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নিশাদকে মৃত ঘোষণা করেন৷ এসময় আহত অপর দুই জনের অবস্থার অবনতি ঘটলে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিশাদ নামে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

April 17, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়ায় দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

আপডেট সময় : ০২:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫