ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

নালিতাবাড়ীতে শিক্ষিকাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নালিতাবাড়ীতে শিক্ষিকাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

শেরপুরের নালিতাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে চেক জালিয়াতির মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী শিক্ষিকা নাজমুন নাহার উপজেলার শহরতলি কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। একজন দক্ষ শিক্ষিকা হিসেবে তিনি ২০১৯ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক ও ২০১৮ সালে জয়িতা পুরুষ্কার পেয়েছেন। তাকে চেক জালিয়াতি করে হয়রানি, জোরপূর্বক মারধর করে প্রাণ নাশের চেষ্টা, অর্থ ছিনতাই মামলা, মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মানহানির চেষ্টা করেছেন রুপালি ইয়াসমিন নামের এক নারী।

সংবাদ সম্মেলনে শিক্ষিকা নাজমুন নাহার জানান, নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিন বাজার বাসিন্দা দাদন ব্যবসায়ী রুপালী ইয়াছমিনের কাছ থেকে তার পারিবারিক প্রয়োজনে গহনা বন্ধক রেখে কয়েক ধাপে ২ লাখ ১৫ হাজার টাকা দাদন গ্রহণ করেন।এদিকে, পাওনা টাকা পরিশোধ করলেও রুপালির নিকট পুর্বে গচ্ছিত রাখা চেক দিয়ে তার নামে দশ লক্ষ টাকার চেক জালিয়াতি মামলা দায়ের করেন। এমনকি ওই চেকটি ছিনতাই করে নেওয়ার অভিযোগে শিক্ষিকা নাজমুন নাহারের স্বামী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাট্যশ্রমী জুয়েল রানাকেও মামলার আসামী করে রুপালী। যা সম্পূর্ন মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট ও সাজানো নাটক। তার সম্মানহানি করতেই ওই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।তিনি আরো জানান, ভাড়াটিয়া হিসেবে পৌর শহরের দক্ষিণ বাজার ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের বাড়িতে থাকাকালীন সময়ে রুপালীর সাথে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে গহনা বন্ধক রেখে দাদন সুদে অর্থ লেনদেন করেন। বন্ধককৃত গহনা বিক্রি করে সমুদয় টাকা পরিশোধ করলেও আগে থেকে তার কাছে সংরক্ষিত চেক জালিয়াতির মামলা করেন রুপালি। এছাড়াও রুপালির বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তার ওই প্রতারনামুলক চেক জালিয়াতির হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রতারক রুপালির বিচার দাবি করেন তিনি।

এদিকে, চেক জালিয়াতির প্রতারনামুলক মামলার বিষয়ে জানতে চেয়ে রুপালি ইয়াসমিনের মুঠোফোনে বার বার কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তার সহযোগী তোফাজ্জল হোসেনের নাম্বারেও কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নালিতাবাড়ীতে শিক্ষিকাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫