ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

পীরগঞ্জে সেনা সদস্য ও কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পীরগঞ্জে সেনা সদস্য ও কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত এক সহকারী ভুমি কর্মকর্তার ভোগ দখলীয় জমির সীমানা প্রাচীর ভেঙ্গে জবর দখল করার অভিযোগ উঠেছে শাহাজান আলী নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য ও এক সাবেক কাউন্সিলল সহ কয়েকজনের বিরুদ্ধে। বুধবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে অবসরপ্রাপ্ত সহকারী ভুমি কর্মকর্তা আনিসুল হক নামে এক ভূক্তভোগী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিসুল হক অভিযোগ করেন, পীরগঞ্জ পৌর শহরের মিত্রবাটী মৌজার ১৪ নং খতিয়ানের ৪৩৬ নং দাগের সাড়ে ৪২ শতক জমি তিনি ২০১৮ইং সালে তার স্ত্রী খালেদা পারভীনের নামে ৩১৯০ নং দলিল মুলে ক্রয় করে খারিজ করে ভোগ দখল করতে থাকেন। গত ২০২২ইং এবং ২০২৩ইং সালে তার স্ত্রী খালেদা বেগম মিত্রবাটী এলাকার জসিম উদ্দিনের ছেলে অবরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহাজান আলী ও সাবেক পৌর কাউন্সিলর মির্জামুল হক সহ কয়েকজনের কাছে ঐ সাড়ে ৪২ শতক জমি বিক্রি করে দখল বুঝিয়ে দেন। পরে তারা নিজ নিজ নামে ওই জমি খারিজ করে ভোগ দখল করে আসছেন।

সম্প্রতি মিত্রবাটী এলাকার জনৈক মিন্টুর উস্কানিতে অবরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহাজান আলী এবং সাবেক পৌর কাউন্সিলর মির্জামুল হক সহ কয়েকজন ভূমিদস্যু আনিসুল হকের মিত্রবাটী মৌজার ১৯ নং খতিয়ান ও ৪৩৭ নং দাগের সাড়ে ৩৫ শতক জমির উপর নির্মাণ করা প্রাচীর ভেঙ্গে বাঁশের বেড়া দিয়ে অন্যায় ভাবে জবর দখল করে নেন। এ সময় আনিসুল হক ও তার পরিবারের অন্যান্য সদস্যরা বাঁধা দিলে তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দেন তারা। তারপর থেকে ওই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সাবেক কাউন্সিলরের লোকজন আনিসুলের বাড়ির আশে পাশে বিভিন্ন সময়ে অস্ত্রসস্ত্র নিয়ে ঘুরাফেরা করছেন। এ ঘটনায় পীরগঞ্জ থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না তিনি। এতে আতঙ্কিত হয়ে জীবনের অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছেন আনিসুল সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা।

অভিযোগ বিষয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহাজান আলী জানান, অনিসুল ভুয়া কাগজ পত্র দেখিয়ে তাদের কাছে জমি বিক্রি করে তাদের সাথে প্রতারনা করেছেন। এজন্য তারা আনিসুলের অন্য জমি দখল করেছেন।

সাবেক কাউন্সিলর মির্জামুল বলেন, আমি কারো জমি দখল করিনি। আমাকে অন্যায় ভাবে দোষারোপ করা হচ্ছে। পীরগঞ্জ থানার অফিসার ইনচর্জ তাজুল ইসলাম বলেন, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পীরগঞ্জে সেনা সদস্য ও কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ১০:৫৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫