ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

চিরকুট লিখে কৃষকের পেঁয়াজ ও রসুনের আবাদ নষ্ট করেছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ৩০৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিরকুট লিখে কৃষকের পেঁয়াজ ও রসুনের আবাদ নষ্ট করেছে দুর্বৃত্তরা

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
চিরকুট লিখে কৃষকের পেঁয়াজ ও রসুনের আবাদ নষ্ট করেছে দুর্বৃত্তরা। রাজশাহীর বাঘায় গভীর রাতে ১৪ জন কৃষকের খেতের পেঁয়াজ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার বাউসা ইউনিয়নের টলটলিপাড়া, চকরপাড়া ও ভেড়ালীপাড়া বিলে পেঁয়াজ-রসুন কেটে ও উপড়ে নষ্ট করার ঘটনা ঘটে।

কৃষকরা বুধবার খেতে গিয়ে দৃশ্য দেখতে পান। প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষকরা। মঙ্গলবার গভীর রাতে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বাঘার বাউসা টলটলিপাড়া, বাউসা চকরপাড়া ও বাউসা ভেড়ালী পাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক রবিউল ইসলাম, লিটন হোসেন, আলম হোসেন, মেরাজুল ইসলাম, জনাব আলী, কালাম হোসেন, মিলন আলী, শাহিন, বাবু , রায়হান , নাসির উদ্দিন , জামরুল ইসলামসহ লেকু প্রামানিক জানান, তারা ১৪ জন কৃষক মিলে টলটলিপাড়া, চকরপাড়া ও ভেড়ালীপাড়া বিলে প্রায় ২০ বিঘা জমিতে পেঁয়াজ ও রসুনের আবাদ করছিলেন। দুর্বৃত্তরা প্রায় ১ বিঘা জমির পেঁয়াজ উপড়ে তুলে ফেলে নষ্ট করেছে। এছাড়াও বেশ কিছু জমির রসুন ও পেয়াজ কেটে ফেলেন । জমিতে সাদা কাগজে লিখে রাখা দুই পাতার চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা প্রথম পাতায় রয়েছে শাকিম রতম শরিফুল ১ লাখ, শরিফুল রতন শাকিম মেম্বার তেনা নেতা আমার গাড়ি চাই । দ্বিতীয় পৃষ্ঠায় লিখা রয়েছে শাকিম রতন মেম্বার শরিফুল নেতা আমার গাড়ি চাই। নিচে লেখা ছিল শরিফুল।

বাউসা ভেড়ালীপাড়ার পল্টু মিয়া জানান, এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে দুই বিঘা জমি লিজ নিয়ে পেঁয়াজের চাষ করেছিলাম। তাঁর প্রায় ২ কাঠা জমির পেঁয়াজ নষ্ট করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শাকীম আহমেদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোন না কোন বিষয়ে শত্রুতার জেরে ফসল নষ্ট করে তাদের ক্ষতি করা হয়েছে। তবে কে কারা এধরনের কাজ করেছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। অপরাধিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

March 10, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিরকুট লিখে কৃষকের পেঁয়াজ ও রসুনের আবাদ নষ্ট করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ১১:৫২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২