ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

বিরামপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৪৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরামপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২

দিনাজপুরের বিরামপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র ও ইজিবাইক চালক নিহত হয়েছে। সোমবার দুপুর ৩ টায় দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের বিরামপুর রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার আন্দোল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী শিক্ষার্থী সায়েম ইসলাম (১৬)। এবং ইজিবাইক চালক একই উপজেলার সাকোপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে নুরুজ্জামান (৩৫)।

বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঘোড়াঘাট থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সাথে বিরামপুর রেলগেট এলাকায় ইজিবাইকের মুখোমুখো সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনা স্থালেই শিক্ষার্থী সায়েম নিহত হয়। স্থানীয়রা চালককে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। তিনি আরো জানান, দূর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যান চালক ও হেল্পার পালিয়ে গেছে। তাদের সনাক্ত করে আটকের চেষ্ট চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিরামপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২

আপডেট সময় : ০৩:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫