ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি বাতিলে ১২ঘন্টার আল্টিমেটাম, সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারী

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৪২৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি বাতিলে ১২ঘন্টার আল্টিমেটাম, সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারী

নাটোরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত জেলা কমিটি আগামী ১২ঘন্টার মধ্যে বাতিল না করলে সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারী দিয়েছে কমিটতে পদবঞ্চিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপর একটি পক্ষ। সোমবার (৩ মার্চ) বিকেলে নাটোর শহরের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে এ হুশিয়ারী দেন তারা। এসময় তারা নবগঠিত কমিটিকে অবৈধ ও পকেট কমিটি আখ্যায়িত করে দ্রুত বাতিল এবং আগের আহবায়ক কমিটি পুনর্বহাল সহ চারদফা দাবী জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫জানুয়ারি ২৯৫ জনকে সদস্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাটোর জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়। সেই থেকে কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করে আসছিলো তারা। কিন্তু আগের কমিটি বিলুপ্ত না করে হঠাৎ করে গত ২৮ ফেব্রুয়ারি ভোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে দুই শতাধিকের অধিক সদস্য করে আরেকটি কমিটি ৬ মাসের জন্য ঘোষণা করা হয়। কিন্তু বর্তমান এই কমিটির বেশির ভাগ সদস্য আন্দোলনের সাথে না থাকার পাশাপাশি পরিবারতন্ত্র এবং একই ব্যক্তি একাধিক স্থানে রেখে কমিটি ঘোষণা করা হয়। যা সংগঠনের সাথে আদর্শিক ভাবে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলন নাটোর জেলার পূর্বের কমিটির সদস্য সচিব মশিউর রহমান ফুয়াদ বলেন, ছাত্রদের ন্যায় সংগত দাবিকে গুরুত্ব দিয়ে অবিলম্বে আগামী ১২ঘন্টার মধ্যে নবগঠিত কমিটি বাতিল করতে হবে। অন্যথায় নাটোরের রেলপথ এবং সড়ক পথ অবরোধ করা হবে।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার পূর্বের কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক সরকার, সদস্য মেহেদী হাসান, মিনহাজুল আবেদীন, শাহরিয়ার তামিম, সুব্রত দেবসহ পদবঞ্চিতরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী আন্দোলন নাটোর জেলার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ মিম বলেন, সংবাদ সম্মেলনে হাতে গোনা দুই থেকে তিনজন আন্দোলনকারী ছিলেন। যারা নবগঠিত কমিটির পদেও রয়েছেন। জাতীয় নাগরিক কমিটির দুইজনকেও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে দেখলাম যা, অত্যন্ত দুঃখজনক। তিনি আরো বলেন, নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে বা নামে কোনো প্রকার অরাজকতা কিংবা জন-দুর্ভোগ সৃষ্টি করা হলে কঠোরভাবেতা প্রতিরোধ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি বাতিলে ১২ঘন্টার আল্টিমেটাম, সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারী

আপডেট সময় : ০১:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫