ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল

এ মাসেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে-উপাচার্য

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৩২৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ মাসেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে-উপাচার্য

এ মাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘রাকসু সংলাপ, সংস্কার ও নির্বাচন’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এসময় উপাচার্য বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে রাকসুর নির্বাচনের আয়োজন করা। যা সারদেশের জন্য রোল মডেল হবে। এজন্য আমাদের সংস্কার কমিশন কাজ করছে। আমরা আশা করছি, এ মাসেই আমরা রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। যেখানে তফশিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দ্রুত চান শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার, ঐক্যমত ও নির্বাচনি পরিবেশ সৃষ্টির জন্য তাগিদ দিয়ে রাকসুর গঠনতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনী পরিবেশ ও লেজুড়বৃত্তি রাজনীতি নিয়ে প্রশ্ন করলে উপাচার্য বলেন, আমরা ইতিমধ্যে তিন দফা শিক্ষার্থীরা সাথে বসে আলাপ আলোচনা করেছি। সেখানে শিক্ষার্থীরা ভালো পরামর্শ দিয়েছেন। সেগুলো আমরা নথিবদ্ধ করেছি। রাকসু সংস্কার কমিটি সেগুলো পর্যালোচনা করে একটা খসড়া নীতিমালা তৈরি করবে। যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। সেটার বিষয়ে পর্যালোচনা মন্তব্য থাকলে সেগুলো লিখিত আকারে জানানোর জন্য শিক্ষার্থীদের একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে। এরপর তফশিল ঘোষণা করা হবে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানের সহ-আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন ও সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এ মাসেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে-উপাচার্য

আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫