ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন আটোয়ারীতে বহুবাঁধ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পঞ্চগড় পৌরসভার পরিচ্ছন্নতায় এমপি নওশাদ জমিরের উদ্যোগে ২৭ ডাস্টবিন বিতরণ পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় জামায়াতের আমিরসহ আহত ৩

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৩৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৩৫৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় জামায়াতের আমিরসহ আহত ৩

রাজশাহীতে জামায়াতে ইসলামীর আমির মাওলানা ড. কেরামত আলীসহ তিনজন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে আহত হন তারা। রোববার দিবাগত রাত ১২টার সময় রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত অন্য দুজন হলেন- ড. কেরামত আলীর সফরসঙ্গী মো. আশাউদদৌলা ও গাড়িচালক রোকন উদ্দিন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন জানান, সোমবার সকালে ড. কেরামত আলী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি এখন বাসায় আছেন। তবে অন্য দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

ইমন আরও জানান, চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন ড. কেরামত আলী। পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেরামত আলীর শরীরের কয়েকটি স্থানে জখম হয়েছে। এছাড়া তিনি বুকে ও পিঠে আঘাত পেয়েছেন। দুর্ঘটনায় সফরসঙ্গী মো. আশাউদদৌলার কয়েকটি দাঁত ভেঙে গেছে। তার মাথাও ফেটে গেছে। গাড়িচালক রোকনও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তবে তারাও এখন শঙ্কামুক্ত।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, প্রাইভেটকারের গতি একটু বেশি ছিল। রাতে কুয়াশাও পড়েছিল। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় জামায়াতের আমিরসহ আহত ৩

আপডেট সময় : ০২:৩৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪