ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাসান আলী প্রামানিক (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসান আলী প্রামানিক উপজেলার তেবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাছ চাষী ও ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান উপজেলার সিম্বা গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কাজ শেষে রাণীনগর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে সিম্বা যাচ্ছিল। রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের পাশে পড়ে ছিল।

নিহত হাসানের ছোট ভাই আসিফ ও মামা আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এরপর পুলিশ এসে হাসানের লাশ উদ্ধার করেন।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবক হাসানের লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

December 19, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

আপডেট সময় : ০৪:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪