ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসের উদ্বোধন করলেন মন্ত্রী পঞ্চগড়ে দিনে গরম, রাতে হালকা শীতের অনুভূতি পীরগঞ্জে টাঙ্গন নদীতে সেতুর অভাব, দুর্ভোগে আট গ্রামের ৩৫ হাজার মানুষ শেরপুর সীমান্তে নজরদারিতে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা প্রতিমন্ত্রী পুতুলের চাচা বজলুর রহমান নাটু মারা গেছেন, গৌরীপুরে দাফন সমপন্ন বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত, আহত আট পঞ্চগড়ের শেষ প্রান্তে ব্যারেজ নির্মাণের পরিকল্পনা, উপকৃত হবেন কয়েক এলাকার কৃষক রাণীশংকৈলে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু মান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি টিপু

উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র লিটন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ৩৬৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র লিটন

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র লিটন। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর ২৯নং ওয়ার্ড চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বুধবার (২ মার্চ) বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত ওয়ার্ডের নতুন সিসি সড়ক, টার্শিয়ারি ও সেকেন্ডারী ড্রেন নির্মাণ, খোজাপুর কবরস্থান উন্নয়ন চলমান নির্মাণ কাজ তিনি পরিদর্শন করেন।

বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯নং ওয়ার্ডের সুরাফানের মোড়, ফুরকিপাড়া, মধ্য ডাশমারী, খোজাপুর, কাশেমের মোড়, নদীর ধার, মিজানের মোড়, চরসাতবাড়িয়া এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন মেয়র।

এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন, ২৯নং ওয়ার্ডের নিচু এলাকাগুলোতে আগে পানি উঠতো। ড্রেন নির্মাণের কারণে এখন আর পানিবন্দি থাকতে হয় না। উন্নয়নে কাজে খুঁশি তারা।

প্রকৌশলী বিভাগ জানিয়েছে, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর ২৯নং ওয়ার্ডে ৪ কোটি ১৫ লাখ ২৩৫৪ টাকা ব্যয়ে ৬০টি নতুন সিসি সড়ক, ১৮টি সিসি সড়ক পুনঃ নির্মাণ এবং ৫৫টি টার্শিয়ারি ড্রেন নির্মাণ চলমান রয়েছে। এছাড়াও ২৯নং ওয়ার্ডে ৪ কোটি ৬৭ লাখ ৯৪৭ টাকা ব্যয়ে ৭৩টি সিমেন্ট কংক্রিট সড়ক, ৭৩টি টার্শিয়ারি ড্রেন নির্মাণ চলমান রয়েছে। এছাড়াও নগরীর ২৯নং ওয়ার্ডে ৩ কোটি ৬০ লাখ ১১ হাজার ৩৭৬ টাকা ব্যয়ে ৮০টি নতুন সিসি সড়ক, ৭৬টি টার্শিয়ারি ড্রেন নির্মাণ চলমান রয়েছে। এছাড়াও ২৯নং ওয়ার্ডে ৭৬ লাখ ৯৪৭ টাকা ব্যয়ে ২টি সেকেন্ডারী ড্রেন নির্মাণ সম্পন্ন হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদ রানা, সাবেক কাউন্সিলর ও ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা, ২৮ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি মো. মকসেদ আলী, ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আনন্দ কুমার ঘোষ, প্রকল্প পরিচালক মো. নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন হায়দার, টাউন প্ল্যানার বনি আহসান, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, উপ-সহকারী প্রকৌশলী মো. মোকাম্মেল আলী, উপ-সহকারী প্রকৌশলী মো. আলমতি শারাফুদ্দিন, মো. ইউসুফ আলী, সজিবুর রহমান, মো. শামস্ নুর, তামিরুল ইসলাম জনি প্রমুখ।

March 2, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র লিটন

আপডেট সময় : ০১:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২