ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

সিংড়ায় সাড়ে ৩৭ কেজি গাঁজা ও ৫২ হাজার টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক, নাটোরঃ
  • আপডেট সময় : ০৯:১৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৩১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় সাড়ে ৩৭ কেজি গাঁজা ও ৫২ হাজার টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় সাড়ে ৩৭ কেজি গাঁজা ও ৫২ হাজার টাকাসহ তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর একটি দল। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নিংগইন এলাকা থেকে গাঁজা ও নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা গ্রামের সুরমান আলীর ছেলে ৩০ বছরের ফারুক মিয়া, একই গ্রামের সুজন মিয়ার ছেলে ২২ বছর বয়সী আকাশ আলী এবং লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ গ্রামের মৃত হাসেম আলীর ছেলে ২৫ বছর বয়সের রানা মিয়া। শনিবার (১৯ অক্টোবর) র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে পাটানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ক্যাম্পের র‍্যাব জানতে পাড়ে নাটোর-বগুড়া মহাসড়কে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে করে মাদক দ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে জেলার সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় মাদক বিরোধী অভিযানের জন্য চেকপোষ্ট পরিচালনা করে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের এর একটি টিম। এসময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশী চালিয়ে তার ভিতর থেকে সাড়ে ৩৭ কেজি গাঁজা, নগদ ৫২ হাজার ১৭০ টাকাসহ আকাশ আলী, ফারুক মিয়া ও রানা মিয়া নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে সিংড়া থানা সূত্রে জানা যায়, শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

October 19, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় সাড়ে ৩৭ কেজি গাঁজা ও ৫২ হাজার টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪