ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ৩৮৪ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন

রাজশাহীতে বন্যার্তদের জন্য সংগ্রহ করা ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে রিফর্মেশন কমিউনিটি অব বাংলাদেশের (আরসিবি) বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির আরেক অ্যাডমিন। শুক্রবার (৩০ আগস্ট) সকালে রাজশাহীর ভুবন মোহন পার্ক শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। এর আগে সংগঠনের এক অ্যাডমিনও সংবাদ সম্মেলন করে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যার্তদের জন্য সংগ্রহ করা সব টাকা নোয়াখালীতে পাঠানো হয়েছে। সংগঠনের এক সদস্য নিজেই গিয়েছেন। এর আগে ২৮ আগস্ট সংগঠনের অ্যাডমিন ফরহাদ হোসেন, শামীমা সুলতানা মায়া ও রাকিবুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, অ্যাডমিন প্যানেলের অন্য একজনের নেতৃত্বে শতাধিক স্বেচ্ছাসেবী পূর্বাঞ্চলের বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ করেছেন। কিন্তু তাঁরা সেই টাকা বন্যার্তদের দেননি। এর প্রতিবাদে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে আরেক অ্যাডমিন মো. জুলফিকার বলেন, সংগঠনের সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যে টাকা সংগ্রহ হয়েছে, তা নিয়ে নোয়াখালী গিয়েছেন সংগঠনের আরেক সদস্য। একটি টাকাও আত্মসাৎ করা হয়নি।
সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য পরিকল্পিতভাবে ওই সংবাদ সম্মেলন করা হয়েছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের আরও বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

August 30, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪