ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

বাগাতিপাড়ায় এক চেয়ারম্যান প্রার্থীর ওপর অপর প্রার্থীর সমর্থকের হামলার অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৬৫৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় এক চেয়ারম্যান প্রার্থীর ওপর অপর প্রার্থীর সমর্থকের হামলার অভিযোগ!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় অপর প্রার্থীর সমর্থকের হামলায় আহত হয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক। স্থানীয়দের সহযোগিতায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বুধবার (১ মে) রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক উপজেলার ৫ নং ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের সাইলকোনা গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন বলে জানা গেছে।

আহত মানিকের ভাই ফাগুয়াড় দিয়াড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম লেলিন ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পরে জাহাঙ্গীর হোসেন মানিক সোনাপুর বাজারে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আরেক চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফের কর্মী-সমর্থকরা আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, আহত জাহাঙ্গীর হোসেন মানিক বর্তমানে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

May 1, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় এক চেয়ারম্যান প্রার্থীর ওপর অপর প্রার্থীর সমর্থকের হামলার অভিযোগ!

আপডেট সময় : ০৬:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪