ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

স্থানীয় এমপি তার বন্ধুর পক্ষ নেয়ায় নির্বাচন প্রভাবিত আশংকায় প্রার্থীতা প্রত্যাহার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় এমপি তার বন্ধুর পক্ষ নেয়ায় নির্বাচন প্রভাবিত আশংকায় প্রার্থীতা প্রত্যাহার!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
আসন্ন ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রার্থী তার বন্ধু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় এর পক্ষে সরাসরি প্রচারণা চালানোর অভিযোগ এনে প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু। সোমবার ২২ এপ্রিল সন্ধ্যায় তিনি তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রাথী ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু জানান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এমপি, মন্ত্রীদের সকল প্রকার প্রচার প্রচারণা থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করেন। কিন্তু শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রাথী তার বন্ধু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় এর পক্ষে সরাসরি প্রচারণা চালান। শুধু তাই নয়, নির্বাচন শুরুর আগেই উপজেলার ৭ ইউনিয়নের ৫২ ওয়ার্ডের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের বাধ্যতামুলক ভাবে শেরপুর জেলা শহরের তার নিজ বাসভবনে সামনে খেলার মাঠে বিশাল প্যান্ডেলে ডেকে নিয়ে জনসভা করে বন্ধু বিশ্বজিৎ-এর হাতে হাত উঁচিয়ে ধরে উপস্থিত সকলকে দুহাত তুলে দাড়িয়ে তার পক্ষে নির্বাচন করতে অঙ্গীকার করানোসহ সকলকে যাতায়াতের খরচ অর্থসহ খাবার প্যাকেট প্রদান করেন। যে দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডিবিসি নিউজ, চ্যানেল ২৪, নিউজ ২৪ টেলিভিশনে প্রচারের পর ব্যাপক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

তিনি আরো জানান, স্থানীয় সংসদ সদস্য তার বন্ধু প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রাথীর পক্ষে সরাসরি প্রচারণা চালানো নির্বাচনকে প্রভাবিত করতে পারে আশংকায় তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।এ ব্যাপারে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম তাহার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন,”আমি কোন প্রার্থীর পক্ষে সরাসরি ভোট চাইনি। ঈদ পরবর্তী উপজেলার সকল নেতাকর্মী ও জনপ্রতিনিদের সাথে আমি ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভার আয়োজন করেছিলাম মাত্র।

April 23, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্থানীয় এমপি তার বন্ধুর পক্ষ নেয়ায় নির্বাচন প্রভাবিত আশংকায় প্রার্থীতা প্রত্যাহার!

আপডেট সময় : ০২:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪