ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

প্রধানমন্ত্রী ছাড়া কেউ কাজ করেনা, সবাই শুধু খায়- মেজর আখতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে

মেজর (অব.) মো. আখতারুজ্জামান-সংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী ছাড়া কেউ কাজ করেনা, সবাই শুধু খায়- মেজর আখতার!

বিশেষ প্রতিনিধি নাটোরঃ
কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর মোঃ আখতারুজ্জামান (অব.) বলেছেন, তিনি নাটোরের তার ২শ বিঘা জমি থেকে উচ্ছেদ হয়ে গিয়েছিলেন। সেই জমি থেকে ৩০ বছর বয়সী ২৯২টি গাছ কেটে নেওয়া হয়েছে। ওই জমিতে পুলিশ নিয়ে যেতে পারিনি। নিজের লোকজনকেও নিয়ে যেতে পারিনি। তখন আমি কিছু বললেই জামায়াত-বিএনপি, যুদ্ধাপরাধী হয়ে যেতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতায় তিনি তার দখল হয়ে যাওয়া তিনি ফিরে পেয়েছেন। সাবেক এই সেনা কর্মকর্তা অভিযোগের শুরে বলেন, প্রধানমন্ত্রী ছাড়া কেউ কাজ করেনা। সবাই শুধু খায়। তার কারনেই আমি আমার জমি ফিরে পেয়েছি।

মঙ্গলবার ১৯ মার্চ সন্ধ্যায় নাটোরের এক রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক এই সংসদ সদস্য মেজর (অবঃ) মোঃ আকতারুজ্জামান এসব কথা বলেন।

বিএনপি থেকে বহিস্কৃত আলোচিত এই রাজনীতিক ও নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিল এলাকার হালতিয়া ফার্মস’র ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রপ্ত মেজর আকতারুজ্জামান সংবাদ সম্মেলনে দেশের খ্যাত নামা শিল্প প্রতিষ্ঠান প্রাণ কোম্পানীর বিরুদ্ধে জোড়পুর্বক জমি দখল ও ২৯২টি গাছ কেটে নেয়া সহ ৫টি বিষয়ের ওপর গুরুতর অভিযোগ এনেছেন। একই সঙ্গে উচ্চ পর্যায়ে তদন্তের দাবী জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রাণ কোম্পানিতে চাকরিচ্যুত ভুক্তভোগীদের কয়েকজন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মেজর (অব:) আকতারুজ্জামান অভিযোগ করে বলেন, তিনি প্রাণ কোম্পানীর কাছে ৫০ বিঘা জমি বিক্রির পর ২শ’ বিঘা জমি থেকে উচ্ছেদ হয়ে যান। প্রাণ কোম্পানী আমার জমি দখল করে নিয়েছিল। পরে আমি সরকারের উচ্চস্তরের সহযোগিতায় আমার জমি ফিরে পেয়েছি। কিন্তু আমার ২৯২টি কাটা গাছ আমি ফেরত পাইনি। তবে এ ঘটনায় মামলা রুজু করা হলেও কোন সুবিচার পাওয়া যায়নি। পিবিআই ও নলডাঙ্গা থানা পুলিশ গাছ কাটার বিষয়ে সঠিক তদন্ত রির্পোট দেননি। তাই আবারও আমাকে নারাজি দিতে হলো আদালতে। অথচ গাছ কাটার প্রমাণ তার কাছে রয়েছে। দেশের প্রথম সারির জাতীয় শিল্প কারখানার কাছে আমরা তো এমন প্রত্যাশা করতে পারি না। আমাদের গলা চেপে ধরেছে অভাব। কোটিপতি তাদেরও অভাব ছাড়ছে না। অভাব আমাদের দুর হচ্ছে না। ফলে অভাবের কাছে আমাদের গলা আটকে আছে। কেউ কথা বলতে সাহস পায় না।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম সাংবাদিকদের জানান, গাছ কাটার তদন্ত প্রতিবেদন সংক্রান্ত বিষয়টি তিনি প্রথম জানলেন। এ বিষয়ে যাচাই-বাছাই করে ঘটনার সত্যতা উদঘাটন করা হবে। কেউ যাতে ন্যয় বিচার থেকে বি ত না হয়, সেবিষয়টি নিশ্চিত করা হবে।
প্রাণ কোম্পানীর নাটোর কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ হজরত আলী বলেন, এ বিষয়ে তার বলার কিছু নেই। যা বলার উর্ধতন কর্তৃপক্ষই বলবেন।

প্রাণ কোম্পানীর এজিএম (জনসংযোগ বিভাগ) তৌহিদুজ্জামান বলেন, উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এবিষয়ে বুধবার প্রাণ কোম্পানীর পক্ষ থেকে বিবৃতি দেয়া হবে।

March 20, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রী ছাড়া কেউ কাজ করেনা, সবাই শুধু খায়- মেজর আখতার!

আপডেট সময় : ০৮:১৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪