ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ৩০০ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় নিহত-সংগৃহীত ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত!

বিশেষ প্রতিবেদক নাটোরঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের পিছনে অপর ট্রাকের ধাক্কায় জাহিদ আলী (২৭) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল পৌনে সাতটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান তেল পাম্প এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। নিহত জাহিদ আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গণিপুর গ্রামের জশিম উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত খেজুর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৮৬৬০) চট্রগ্রাম থেকে রাজশাহী যাচ্ছিল। পথে আগ্রাণ এলাকায় পৌছালে সামনে থাকা আরেকটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪-৩০৩১) পিছনের চাকা বিকল হয়ে রাস্তায় দাড়িয়ে যায়। এসময় পেছনের ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে সামনে দাড়িয়ে পড়া ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদ আলী নিহত হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান আরও জানান, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একটি ট্রাক জব্দ করা হয়েছে ও আরেকটি ট্রাক পালিয়ে গেছে। এই ঘটনায় জুয়েল আলী নামে ট্রাকের চালককে আটক করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত!

আপডেট সময় : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪