সিংড়ায় ট্রাকের চাপায় প্রাণ প্রদীপ নিভে গেছে বাগাতিপাড়ার তৃষার!
- আপডেট সময় : ০৭:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ৪২২ বার পড়া হয়েছে

সিংড়ায় ট্রাকের চাপায় প্রাণ প্রদীপ নিভে গেছে বাগাতিপাড়ার তৃষা রানী’র!
নাটোর প্রতিনিধিঃ
বাবার মোটোরসাসিকেল করে সিংড়া থেকে বাগাতিপাড়ায় বাড়ির উদ্দেশ্যে আসছিলো ১৩ বছরের স্কুলছাত্রী তৃষা রানী। নাটোর-বগুড়া মহাসড়কে সম্প্রসারিত কাজ চলমান থাকায় খানাখন্দের সৃষ্টির কারণে ঝাঁকুনিতে বাবার মোটরসাইকেল থেকে নিচে পড়ে যায় তৃষা। এসময় পিছন থেকে আসা একটি ট্রাক তৃষা রানীকে চাপা দিলে তৃষা রানী’র প্রাণ প্রদীপ নিভে যায়। এসময় মোটরসাইকেল চালক তৃষার বাবাও আহত হন।
সোমবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগুইন বালুভড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তৃষা রানী বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের চাঁপাপুকুর গ্রামের তাপস কুমারের মেয়ে। সে ওই ইউনিয়নের কৈপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলো।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কে সম্প্রসারিত কাজ চলমান থাকার কারনে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তৃষা রানী তার বাবার সাথে সিংড়ার ভান্ডারগ্রাম এলাকার এক আত্নীয়ের বাড়ি থেকে মোটারসাইকেলে করে বাগাতিপাড়ায় যাওয়ার পথে সিংড়া পৌরসভার নিংগুইন বালুভড়া এলাকায় ঝাঁকুনিতে মোটর সাইকেল থেকে নিচে পড়ে যায়। এসময় পিছন থেকে আসা একটি ট্রাক তৃষা রানীকে চাপা দিলে সে ঘটনাস্থালেই মারা যায়। মোটর সাইকল চালক তাপস আহত এবং মোটর সাইকেলটি দুমরে মুচরে যায়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ট্রাকের চাপায় স্কুলছাত্রী তৃষা রানী’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে তৃষা রানী’র মৃত্যুর খবরে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।























