ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু

বাগাতিপাড়ায় শিক্ষাসফরের বাসের ঢাক্কায় এক শ্রমিক নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৩০২ বার পড়া হয়েছে

Death in road accident

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় শিক্ষাসফরের বাসের ঢাক্কায় এক শ্রমিক নিহত!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষাসফরের বাসের ধাক্কায় আরজেদ আলী (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি গাছ কাটা শ্রমিকের কাজ করতেন। রোববার (৩ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের ফুলতলা এলাকায় আড়ানি-পুঠিয়া সড়কে এই ঘটনা ঘটে। নিহত আরজেদ আলী ওই ইউনিয়নের হাঁপানিয়া মোল্লা পড়া গ্রামের মৃত শুকুর প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে বাইসাইকেলে করে গাছ কাটার মইলভাগ এলাকায় যাচ্ছিলেন আরজেদ আলী। অপরদিকে রাজশাহীর বাঘমারা উপজেলার তাহেরপুর এলাকা থেকে আফফান-আলভি নামের বাস একটি কেজি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শিক্ষাসফরে নাটোরের লালপুর গ্রীনভ্যালী পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে পুঠিয়া-আড়ানী সড়কের ফুলতলা এলাকায় হঠাৎ বাসটি বাইসাইকেল আরোহী আরজেদ আলী কে ধাক্কা দিলে তিনি ছিটকে পাকা সড়কের ওপর পড়েন। এ সময় স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় বাসের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে স্থানীয়রা বাসটিকে আটকে রেখে বাগাতিপাড়া থানা পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে তাদের কব্জায় নেয় এবং মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আফফান-আলভি নামের (ঢাকা মেট্রো-“ব”-১১৪৫৫৪) বাসটি জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আর নিহত শ্রমিক আরজেদ আলীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় শিক্ষাসফরের বাসের ঢাক্কায় এক শ্রমিক নিহত!

আপডেট সময় : ০৭:৫৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪