ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

চারঘাটে বখাটেদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টায় মামলা করে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীর পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২ ২১২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে বখাটেদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা এবং ওই ঘটনার ভিডিও করার অভিযোগে মামলা করার পর পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার। আসামিপক্ষ এই পরিবারটির বিরুদ্ধেও পরবর্তীতে দুটি মামলা দায়ের করেছে। ভুক্তভোগী পরিবারটির দাবি, মামলাগুলো মিথ্যা। তাদের হয়রানি করা হচ্ছে।

সোমবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণী, তাঁর বাবা, মা, দাদি এবং ফুপাতো বোনসহ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। ভুক্তভোগী ওই তরুণীর বাবা কাস্টমস বিভাগের একজন উপপরিদর্শক।

সংবাদ সম্মেলনে তিনি জানান, কলেজে আসা-যাওয়ার পথে চারঘাটের গৌড়শহরপুর কুঠিপাড়া গ্রামের বখাটে যুবক জাফর আলী (২৮) তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিতেন। তার মেয়ে রাজি না হওয়ায় নানাভাবে উত্ত্যক্ত করা হতো। বাধ্য হয়ে তিনি জাফরের পরিবারে অভিযোগ দেন। এতে জাফর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

গত বছরের ২৪ জুন কলেজছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। তখন জাফর আলী ও তাঁর বন্ধু জীবন আলী, সাব্বির হোসেন, মোঃ রাতুল ও মোঃ লিখন দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে গ্রামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে সবাই ধর্ষণের চেষ্টা করেন। আর ওই ঘটনার ভিডিও ধারণ করা হয়। এরই মধ্যে ওই কলেজছাত্রীকে যারা জোরপূর্বক ধরে নিয়ে যেতে দেখেছিলেন তারা পুলিশে খবর দেন। পুলিশ এলে বখাটেরা বাড়ির জানালা ভেঙে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা চারঘাট থানায় গেলেও আসামিদের পরিবার প্রভাবশালী হওয়ার কারণে মামলা নেননি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। পরে আদালতে মামলা করা হয়। আসামিরা আদালতে হাজির হলে আদালত তাঁদের কারাগারে পাঠান। বর্তমানে আসামিরা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে।

ভুক্তভোগীর বাবা জানান, তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টার পর আসামিদের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। একটি মামলায় নারী নির্যাতন এবং অন্যটিতে ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। মামলাগুলোতে ঘটনার সময় যেটি বলা হয়েছে সে সময় তিনি কর্মস্থলেই ছিলেন। পুলিশ যাচাই না করেই মামলা নিয়েছে। আর বখাটেদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, তাঁর এক ভাগনি একটি বেসরকারি হাসপাতালের নার্স। রাত-বিরাতে বাড়ি ফেরার সময় তারও পিছু নেন আসামিপক্ষের লোকজন। এতে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলার ভয়ে তাঁরা বাড়িতেও থাকতে পারছেন না। গ্রামের শামীম সরকার নামের এক ব্যক্তির সহযোগিতায় আসামিপক্ষ বেপরোয়া বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধার পরিবার। স্বাধীনতার এত বছর পর এখন আমাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। আমরা আমাদের পরিবারের নিরাপত্তা চাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে সঠিক বিচার চাই।থ

এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দু’পক্ষেরই মামলা আছে। তদন্তাধীন বিষয় নিয়ে কিছু বলা যাবে না। তবে তদন্তে যেটা সঠিক পাওয়া যাবে সেটা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চারঘাটে বখাটেদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টায় মামলা করে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীর পরিবার

আপডেট সময় : ০২:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২