ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪৫ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-২

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম(৪০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সিএনজি ড্রাইভার বিল্লাল সহ আরো এক পথচারি আহত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার তেতুলতলা বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।নিহত খোরশেদ আলম উপজেলার বাকাকুড়া গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে। আহত সিএনজি চালক বিল্লাল (৩৫) শালধা গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং পথচারি আব্দুল কাদির ঝুলগাঁও মাদ্রাসার শিক্ষক এবং সিলেটের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পান ভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী বাজার থেকে রওনা হয়ে তেতুলতলা বাজারে পৌছিলে শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই খোরশেদ আলমের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার সহ ট্রাকের নীচে ধুমড়েমোচড়ে চাপাপড়া সিএনজিটি উদ্ধার করে। এ সময় ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাক আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শেরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, সংবাদ পাওয়া মাত্রই শেরপুর ও ঝিনাইগাতীর দুটি টিম দুর্ঘটনায় কবলিত ব্যক্তিদের উদ্ধার সহ ট্রাকের নীচে চাপাপড়া সিএনজিটি বের করা হয়েছে। আহতদের দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঝিনাইগাতী থানার এসআই রাজীব ভৌমিক জানান, ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় চুয়াডাঙ্গা-ট-১২-০৯৮ নং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২!

আপডেট সময় : ০৮:৫০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪