ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নাটোর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ৩৫৪ বার পড়া হয়েছে

লালপুরে জাতীয় পার্টীর মানববন্ধন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন!

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে লালপুর উপজেলা জাতীয় পার্টি। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে লালপুর বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। দলটির সূত্রে জানা যায়, সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যনের কার্যালয় থেকে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনয়ন দিয়ে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আশিকুর রহমান আশিকের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

কিন্তু এতে খুশি হতে পারেননি এই আসনের জাতীয় পার্টির নেতা-কর্মীরা। আশিকুর রহমানের মনোনয়ন বাতিল করে হেবি ওয়েট ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন প্রদানের দাবিতে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এ সময় লালপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাটোর-১ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুর রশিদ বাবু মাষ্টার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, রজব আলী মেম্বার, হাসেনুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যারিষ্টার আশিক একজন অরাজনৈতিক ব্যাক্তি। এই আসন তো দূরের কথা তার নিজ এলাকা বাগাতিপাড়ার মানুষই তাকে চেনেনা। সে এই আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করলে সে জামানত হারানোর পাশাপাশি লালপুর-বাগাতিপাড়া থেকে জাতীয় পার্টি নিঃশ্চিহ্ন হয়ে যাবে। সেকারণে দলের চেয়ারম্যান ও মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করে ব্যারিষ্টার আশিকুর রহমান আশিকের প্রার্থীতা বাতিল করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান বক্তারা। এই আসনে ব্যারিষ্টার আশিক ও বাবু মস্টার ছাড়াও সাবেক সংসদ আবু তালহা জাতীয় পার্টির দলীয় মনোনয়ন তুলেছেন বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন!

আপডেট সময় : ০৪:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩