ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

লালপুর-ঈশ্বরদী সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত-২, আহত-২!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ৩১৩ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-২

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুর-ঈশ্বরদী সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত-২, আহত-২!

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুর-ঈশ্বরদী সড়কে ট্রাক-সিএনজি ও ইন্জিন চালিত পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন। বুধবার (২৫ অক্টোবর) সকালে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী-লালপুর সড়কের ঈশ্বরদী সরকারী সাঁড়া মারোয়াড়ি স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোরের লালপুর পুরাতন ঈশ্বরদীর জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও দক্ষিন লালপুরের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)। এ ঘটনায় আহত হয়েছে সিএনজি চালিত অটোরিকশার চালক রাজশাহীর বাঘা উপজেলা আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল (৩২) ও ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আলা মন্ডলের ছেলে আব্দুল মালেক (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারী সাঁড়া মারোয়াড়ি স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন একটি খড়ি বহনকারী ইন্জিন চালিত পাওয়ার টিলার, সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালিত অটোরিকশা চালক ও যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুর-ঈশ্বরদী সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত-২, আহত-২!

আপডেট সময় : ০১:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩