ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা লেগুনার যাত্রীর মৃত্যু!
- আপডেট সময় : ০৭:৫৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা লেগুনার যাত্রীর মৃত্যু!
নাটোর প্রতিনিধিঃ
ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা লেগুনার যাত্রীর মৃত্যু! নাটোরের লালপুরে দাড়িয়ে থাকা লেগুনার পিছনে ট্রাকের ধাক্কায় প্রান গেল সিমা খাতুন (২৫) নামের এক নারী ইপিজেড কর্মির। এই ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সারে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে একটি বেসকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সিমা খাতুন লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী ও ঈশ্বরদী ইপিজেডের কর্মী।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলিমুল ইসলম বলেন, পাবনার ঈশ্বরদী ইপিজেডের ভারা করা একটি লেগুনা পাবনা-নাটোর সহসড়কের কদমচিলানে দাড়িয়ে ইপিজেডের কর্মীসহ যাত্রী তুলছিল। এসময় পাবনাগামী একটি ট্রাক দাড়িয়ে থাকা লেগুনার পিছনে ধাাক্কা দিলে লেগুনা সড়কের ধারে গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ইপিজেড কর্মী নিহত হয়। আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও লেগুনা জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। মামলা প্রস্তুতি চলছে।




















