ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

নাটোরে বসেছিল উদ্যোক্তাদের হাট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২ ২৮৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সাথে ক্রেতাদের মেলবন্ধন তৈরী করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় উদ্যোক্তা হাট। জেলা বিসিক কার্যালয়ের উদ্যোগ ও ব্যবস্থাপনায় নাটোরের উত্তরা গণভবন প্রাঙ্গণে শুক্রবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী এই হাটের আয়োজন করা হয়।
এই উদ্যোক্তা হাটে অর্গাণিক পল্লীর মোস্তাফিজুর রহমান তাঁর কৃষি খামারে উৎপাদিত ব্লাক রাইস, বিভিন্ন আঙিকে খেজুরের গুড়, খাঁটি সরিষার তেল ও ঘি, সুন্দরবনের খলিসা ফুলের মধু দর্শনার্থী ও ক্রেতাদের আকৃষ্ট করে। সিংড়ার সফল উদ্যোক্তা ইসমে আরা রাওমানের অনন্য নকশীকাঁথায় মুগ্ধ হন ক্রেতারা। সম্পা সুরসহ উল্লেখযোগ্য নারী উদ্যোক্তারা এই হাটে তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেন।
সকাল ১০টায় হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিক নাটোর জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ইউনাইটেড প্রেসক্লাবের সাবেক সভাপতি নবীউর রহমান পিপলু, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, উদ্যোক্তা রুবিনা খাতুন, বিসিক শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। বিসিকের নিবন্ধিত শিল্পদ্যোক্তারা এই উদ্যোক্তা হাটে অংশ গ্রহণ করেন। দিনব্যাপী এই হাটে ২০জন উদ্যোক্তা তাদের নিজ নিজ দোকানের মাধ্যমে তাদের উৎপাদিত দ্রব্যাদি প্রদর্শন ও বিক্রি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরে বসেছিল উদ্যোক্তাদের হাট

আপডেট সময় : ০১:১৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২